Students Notice is a reliable online-based educational blog in Bangladesh. Everything about education in Bangladesh is given in this blog. A reliable site for secondary and higher secondary students

জনপ্রিয় পোস্টসমূহ

শনিবার, ২১ আগস্ট, ২০২১

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট উত্তর ২০২১ (একাদশ সপ্তাহের) Class 6 ICT assignment 11th week

 



ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট উত্তর ২০২১ (একাদশ সপ্তাহের)

২০২১ সালের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ১১ম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর প্রকাশিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর নতুন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে দশম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর কাজগুলো ইতিমধ্যেই শিক্ষার্থীরা জমা দেওয়া হয়েছে। নতুন করে শিক্ষার্থীদের জন্য একাদশ সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট কাজ প্রদান করল। প্রিয় শিক্ষার্থীরা আমরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অ্যাসাইনমেন্ট এর কাজ গুলো সংগ্রহ করে তা আমাদের ওয়েবসাইটে উত্তর সহ পাবলিশ করেছি।

৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১১ সপ্তাহের অ্যাসাইনমেন্ট 

ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ | ১১তম সপ্তাহ আপনি কি ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির ১১তম সপ্তাহের ইংরেজি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ সন্ধান করছেন? আপনি সঠিক জায়গায় চলে আসছেন কারণ আমরা এখানে ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির ১১তম সপ্তাহের ইংরেজি এসাইনমেন্ট সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন ও সমাধান প্রকাশ করেছি। আপনি আপনার শ্রেণির সমাধান প্রশ্নগুলিও দেখতে পারেন। আপনি যদি চান আপনার অ্যাসাইনমেন্ট প্রশ্নের উত্তর সহজেই দেখতে পাবেন।

ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

তারপরে একটি এসাইনমেন্ট তৈরি করা আপনার পক্ষে সুবিধাজনক হবে। ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির ১১তম সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট এসাইনমেন্টের উত্তর আমরা প্রতিটি বিষয়ের জন্য ধাপে ধাপে এখানে আলোচনা করেছি। সুতরাং আপনি এখান থেকে আমাাদের ওয়েব সাইটে TechnicalMomin.com আপনার শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সংগ্রহ করতে পারেন। নীচে আপনার উত্তর দেওয়া আছে। ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

আপনি যদি ১১তম সপ্তাহের ষষ্ঠ (৬ষ্ঠ) শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্টাডিজ নিয়োগের সন্ধান করছেন, আমরা আপনার জন্য এখানে আছি বিশেষজ্ঞের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উত্তর সরবরাহ করি। আপনার ইংরেজি অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে, আমাদের প্রদত্ত উত্তর আপনাকে আপনার একটি লেখার ক্ষেত্রে অনেক সহায়তা করবে। প্রতিটি প্রশ্নের উত্তর বিবরণ এবং ভাল মার্ক পাওয়ার জন্য সেরা।

class 6 Information and communication technology assignment answer 2021 11th week

ক্লাস ষষ্ঠ (৬ষ্ঠ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সম্পর্কিত সকল তথ্য আমাদের এখানে বিস্তারিত আকারে আলোচনা করা হয়েছে। সুতরাং আপনি যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চান, তাহলে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালভাবে পড়ুন। তাহলে আশা করা যায় ক্লাস ষষ্ঠ (৬ষ্ঠ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আপনি আমাদের এই পোস্ট থেকে জানতে পারবেন।

যে যেহেতু প্রত্যেক শিক্ষার্থী তাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট বিদ্যালয় জমা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হবে। সুতরাং আমি বলতে পারি যে, ক্লাস ষষ্ঠ (৬ষ্ঠ) এর শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অ্যাসাইনমেন্ট আপনার বিদ্যালয় জমা দিলেই আপনি পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবেন।

৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একাদশ সপ্তাহের অ্যাসাইনমেন্ট PDF Download

আপনি কি ষষ্ঠ শ্রেণির আইসিটি অ্যাসাইনমেন্ট এর উত্তর খুজছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন কারণ এই পোষ্টের মাধ্যমে আমরা ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন উত্তর প্রকাশ করলাম। সুতরাং আপনি এখান থেকে আপনার প্রয়োজনীয় আইসিটি বিশ্বের এগারতম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে যেতে পারেন।

যে সকল শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একাদশতম সপ্তাহের এসাইনমেন্ট উত্তর খুঁজছেন তাদের জন্য আমাদের এই পোস্টটি। শিক্ষার্থীরা যাতে করে খুব কম সময়ে অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন ও উত্তর একত্রে পেয়ে যেতে পারে তার জন্য আমাদের এই পোস্ট। এই পোষ্টের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের নিজেদের চাহিদা মত উত্তর গুলো লিখতে পারেন এবং তা অন্যদের সাথে শেয়ার করতে পারেন।

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট প্রশ্ন

আমরা সকলেই অবগত আছি যে আইসিটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি অন্যান্য বিষয় থেকে একটু বেশী কঠিন বলে সকল শিক্ষার্থীদের কাছে পরিচিত। বিগত 10 সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর মধ্যে আইসিটি অ্যাসাইনমেন্ট তিনবার দেওয়া হয়েছিল। যে সকল শিক্ষার্থীরা বিগত অ্যাসাইনমেন্ট গুলো সম্পন্ন করতে পারেননি তারা আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন।

শিক্ষার্থীরা যাতে আইসিটি বিষয়ক ভালো রেজাল্ট করার জন্য আমরা এই অ্যাসাইনমেন্টের কাজটি সমাধান করলাম। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এর নির্দেশ মোতাবেক আইসিটি 11 তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট কাজ প্রকাশিত হয়েছে।

ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঅ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

আপনারা সকলে অবগত আছেন যে গত 2019 সাল থেকে করনা ভাইরাসের সংক্রমণের কারণে সকল বিদ্যালয় বন্ধ রয়েছে। শিক্ষা বোর্ডের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত থাকার জন্য অ্যাসাইনমেন্ট এর কাজ করতে দেওয়া হয়। তারই অংশ হিসেবে আজকের এই এসাইনমেন্ট এর কাজ দেয়া হয়েছে। আপনারাই এসাইনমেন্ট এর কাজটি নিচের ছবি থেকে ভালোভাবে দেখে নিতে পারেন।

প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা আমাদের এই পোষ্টের মাধ্যমে ষষ্ঠ শ্রেণির আইসিটি বিষয়ের অ্যাসাইনমেন্ট এগারতম সপ্তাহের জন্য প্রশ্ন ও উত্তর প্রকাশ করতে যাচ্ছি। সেহেতু এই অ্যাসাইনমেন্ট এর প্রশ্ন এবং উত্তর আপনি চাইলে যেকোন সময় ডাউনলোড করে নিতে পারেন।

৬ষ্ঠ শ্রেণী একাদশ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট উত্তর

প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছো। তোমরা কি ৬ষ্ঠ শ্রেণি একাদশ সপ্তাহের এ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর বাছাইকরা নমুনা উত্তর সম্পর্কে ধারণা নিতে চাচ্ছো? কিংবা এসাইনমেন্টটি কিভাবে প্রস্তুত করতে হয় সে সম্পর্কে জানতে আগ্রহী? তাহলে বলবো তোমরা ঠিক ওয়েবসাইটে এসেছো। তোমাদের জন্য আজকের আর্টিকেলটিতে রয়েছে ৬ষ্ঠ শ্রেণি একাদশ সপ্তাহের এ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এর বাছাইকরা নমুনা উত্তর – “দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার”– শিরোনামে একটি প্রবন্ধ । (২০০ শব্দ)

৬ষ্ঠ শ্রেণি একাদশ সপ্তাহ এ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT)

২০২১ সালের একাদশ সপ্তাহের এসাইনমেন্ট এর ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রথম অ্যাসাইনমেন্ট নেয়া হয়েছে পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি পরিচিতি থেকে।

শিক্ষার্থীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা, তথ্য উপাত্ত, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব প্রদান করার পর এই সপ্তাহে প্রদানকৃত এসাইনমেন্ট সম্পন্ন করবে।

নিচের ছবিতে ষষ্ঠ শ্রেণির একাদশ সপ্তাহে তথ্য-ও-যোগাযোগ-প্রযুক্তি অ্যাসাইনমেন্ট বিস্তারিত উল্লেখ করা হলো।


শ্রেণিঃ ৬ষ্ঠ

বিষয়ঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অ্যাসাইনমেন্ট নং-০১

অধ্যায় ও শিরোনাম: ০১ (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি)

অ্যাসাইনমেন্টঃ কোভিড-১৯ পরিস্থিতিতে তোমার স্কুল বন্ধ আছে। তোমার বাবা তার জমির ফসলের উন্নয়নে পরামর্শের জন্য কৃষি অফিসে যেতে পারছে না। তোমার দাদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তোমার মা, তোমার বাবাকে প্রয়োজনীয় সহযোগিতা জন্য ডাক্তার কে ফোন করতে বলেন”। উপরের প্রেক্ষাপটের আলোকে- “দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার” শিরোনামে একটি প্রবন্ধ লেখ। (২০০ শব্দ)

ষষ্ঠ শ্রেণির নবম ১১ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট প্রশ্ন উত্তর

অ্যাসাইনমেন্ট লেখার নির্দেশনাঃ

নির্দেশনা:

ভূমিকা, শিক্ষা ক্ষেত্রে শিক্ষার্থীর তথ্য প্রযুক্তির ব্যবহার, চিকিৎসা ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, কৃষি ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার, পরিবেশ ও আবহাওয়া, উপসংহার।

৬ষ্ঠ শ্রেণি একাদশ সপ্তাহ এ্যাসাইনমেন্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) এর বাছাইকরা নমুনা উত্তর
অ্যাসাইনমেন্ট পেপার এ উল্লেখিত নির্দেশনা ও মূল্যায়ন রুবিক্স সমূহ যথাযথভাবে অনুসরণ করে শিক্ষার্থীদের জন্য একটি নমুনা উত্তর প্রস্তুত করে দেওয়া হল।

 

দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার

ভূমিকাঃ
যন্ত্র বা কৌশল ব্যবহার করে পরিবেশ নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় কাজ সম্পাদন করাই হচ্ছে প্রযুক্তি। প্রতিদিন আমরা নানা কাজে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করি। প্রযুক্তি আমাদের জীবনকে আরও উন্নত, সহজ এবং আরামদায়ক করেছে। যেমন – বর্তমানে আমাদের মোবাইলের শব্দ শুনে ঘুম ভাঙ্গে। কিন্তু কিছুদিন আগেও আমাদের সকাল বেলা মোরগের ডাক এবং পাখির কিচিরমিচির শব্দে ঘুম ভাঙ্গত।

আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে প্রযুক্তির ওপর নির্ভর হয়ে পড়ছি। তাই বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হবে যাতে এগুলো পরিবেশ দূষণের কারন না হয়। আমাদের জীবনে বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার হয়। যেমন – বাসস্থান, যাতায়াত, শিক্ষা, কৃষি, চিকিৎসা, খেলাধুলা ও বিনোদন ইত্যাদি।

নিম্নে এসব ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দেওয়া হলো –
১. মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসেই পরীক্ষার ফলাফল জানা যায়।
২. মোবাইল ফোন ব্যবহার করে টাকা পাঠানো ও গ্রহণ করা যায়।
৩. অনলাইন ও ইন্টারনেট ব্যবহারে ঘরে বসেই চাকরির দরখাস্ত করা যায় এবং পরীক্ষার প্রবেশপত্র অনলাইন থেকে প্রিন্ট করা যায়।
৪. অনলাইন টিকিটিং সিস্টেমের মাধ্যমে ঘরের বাইরে বা স্টেশনে না গিয়েই ট্রেনের এবং প্লেনের টিকিট কেনা যায়।
৫. অনলাইনে ইন্টারনেটের সহায়তায় সব ধরনের পত্রিকা (যা ইন্টারনেটে থাকে) পড়া যায়।
৬. ইন্টারনেটে ঘরে বসেই প্রয়োজনীয় পণ্যের অর্ডার দেওয়া এবং বিল পরিশোধ করা যায়।
৭. এক স্থান থেকে অন্য স্থানে টাকাপয়সা পাঠানো যায়।
৮. ই-বুক সুবিধা পাওয়া যায়।

ষষ্ঠ শ্রেণীর ১১ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট সমাধান

চিকিৎসা সেবায় তথ্যপ্রযুক্তি :
তথ্যপ্রযুক্তি চিকিৎসা সেবায় অভাবনীয় অগ্রগতি সাধন করেছে। এ ছাড়াও দেশে টেলি-মেডিসিন সেবার দ্রুত বিকাশ ঘটছে। দেশের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তার স্কাইপের মাধ্যমে ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের রোগীদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা প্রদান করছে।

একবার অনলাইনে নিবন্ধনের মধ্য দিয়ে রোগী বাড়িতে বসেই তথ্য পেয়ে যাবেন তার ব্যবহারকৃত মোবাইল ফোনে। যে সব ডাক্তার এই সফটওয়্যার ব্যবহার করবেন তারা পুনঃপুন আপডেট পাবেন সেই সঙ্গে রেজিস্ট্রেশনকৃত রোগীর সার্বিক ব্যবস্থাপত্র দিতে পারবেন খুব নিমিষেই। এই সফটওয়্যার ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেমন রোগের চিকিৎসা চলছে, তেমনি গ্রামাঞ্চল বা মফস্বলের প্রশাসনিক কার্যক্রমও পরিচালিত হচ্ছে;

শিক্ষা ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি :
তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ ডিজিটাল নজরদারীর আওতায় আনা সম্ভব হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, শিক্ষক ও শিক্ষার্থীদের ছবিযুক্ত পূর্ণাঙ্গ ডাটাবেইজ তৈরি করে উক্ত ডাটাবেইজের বহুমাত্রিক ব্যবহারের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহকে ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় নেয়াও হচ্ছে।

ষষ্ঠ শ্রেণীর একাদশ সপ্তাহের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অ্যাসাইনমেন্ট সমাধান

শিক্ষা ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে যে পদক্ষেপগুলো নেয়া হয়েছে তার মধ্যে রয়েছে অনলাইনে ভর্তি আবেদন, শিক্ষার্থীদের স্বয়ংক্রিয় প্রবেশপত্র, প্রশংসাপত্র, ডিজিটাল আইডি কার্ড, ছাড়পত্র প্রিন্ট, প্রতিষ্ঠানের সব অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল তৈরি ও অনলাইনে ডাউনলোড, পূর্ণাঙ্গ একাডেমিক ট্রান্সক্রিপ্ট, গ্রেডিং সিস্টেমের ফলাফল প্রকাশ, শিক্ষক/শিক্ষার্থীর বায়োমেট্রিক অনলাইন হাজিরা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের পেমেন্ট নিশ্চিত করার জন্য এসএমএস, শিক্ষক/কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা ও প্রতিষ্ঠানের স্বয়ংক্রিয় হিসাব ব্যবস্থাপনা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি প্রদান ব্যবস্থা, সিসি ক্যামেরার সাহায্যে অনলাইন নজরদারী, অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে এসএমএস নোটিফিকেশন প্রেরণসহ আরও অনেক সুবিধা।

 

শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণে শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার অপরিহার্য। বিশ্বায়নের যুগে উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটিয়েছে। শিক্ষার প্রচলিত ধারার শিখন-শেখানো পদ্ধতির পরিবর্তে শিখন-শেখানো পদ্ধতিতে তথ্যপ্রযুক্তির সংযোগ ঘটানো হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে বর্তমানে ব্যবহৃত বিভিন্ন উপকরণের পাশাপাশি শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া প্রজেক্টর, ল্যাপটপ, ইন্টারনেট মডেম ও স্পীকারের সমন্বয় ঘটানো হয়েছে। এ শ্রেণীকক্ষকেই বলা হচ্ছে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’। ‘তথ্যপ্রযুক্তি শিক্ষা নয়, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার’-এই স্লোগানকে সামনে রেখে দেশের সব মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা হয়েছিল। উদ্দেশ্য ছিল, যেন কঠিন, দুর্বোধ্য ও বিমূর্ত বিষয়সমূহকে শিক্ষকগণ ছবি, এ্যানিমেশন ও ভিডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সামনে সহজবোধ্য করে উপস্থাপন করার মাধ্যমে শ্রেণী কার্যক্রমকে আনন্দময় করে তুলতে।

ষষ্ঠ শ্রেণি তথ্য ও যোগাযোগ প্রযুক্তিঅ্যাসাইনমেন্ট সমাধান ২০২১

কৃষিতে তথ্যপ্রযুক্তি:
বর্তমানে কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ধানের নতুন জাত উদ্ভাবনের ক্ষেত্রে গবেষকরা অনুপ্রাণিত হয়েছেন প্রধানমন্ত্রীর পদক্ষেপে। এরই ধারাবাহিকতায় ব্রি এ পর্যন্ত ৬৭টি এবং বিনা ১৪ টি নতুন উচ্চফলনশীল ধানের জাত উদ্ভাবনের মাধ্যমে কৃষিক্ষেত্রে বিপ্লব নিয়ে এসেছে। ডায়াবেটিকবান্ধব ও জিঙ্ক সমৃদ্ধ ধানের জাতের গবেষণায় বিশ্বে প্রথম সফল হয়েছেন বাংলাদেশের গবেষকরা।

বর্তমান সরকারের সময় কৃষিবিষয়ক বিভিন্ন সেবা প্রদানের জন্য কাজ করছে কৃষি কল সেন্টার থেকে বিনামূল্যে কৃষিবিষয়ক সব তথ্যই যা যুক্ত হয়েছে তথ্য বাতায়নে। আধুনিক তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই কৃষকরা কৃষিবিষয়ক সব পরামর্শ পাচ্ছেন। কৃষি বিপণনে মোবাইল ব্যাংকিং, বিকাশ কৃষকবান্ধব হিসেবে কাজ করে চলেছে। এর সঙ্গে প্রথমবারের মতো যুক্ত হয়েছে ড্রোন সিস্টেম অটোকপ্টার যার সঙ্গে যুক্ত রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন ক্যামেরা এবং যা রেডিও পদ্ধতি দ্বারা নিয়ন্ত্রিত। সরকারের কৃষি গবেষণার ক্ষেত্রে বাস্তবমুখী পদক্ষেপের মাধ্যমে প্রতিবছরে ৫টি ফসল উৎপাদনের পদ্ধতি উদ্ভাবিত হচ্ছে।

সৌরশক্তি, বায়ো ফুয়েল ও বিদ্যুতের অন্যান্য বিকল্প শক্তি আবিষ্কৃত হয়েছে, যার মাধ্যমে কৃষকরা বাংলাদেশের গবেষকদের আবিষ্কৃত কৃষিযন্ত্রাদি ব্যবহার করে সফলতা পাচ্ছেন। দেশে কৃষি প্রযুক্তির বহুল ব্যবহারের ফলে শষ্য উৎপাদন বেড়েছে বহুগুণ। যা বাংলাদেশের ইতিহাসে এক বিরল। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ধান ও মৎস্য উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।

ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসাইনমেন্ট উত্তর ২০২১ (একাদশ সপ্তাহের)

জাতীয় কৃষি নীতিতে বিজ্ঞান ও প্রযুক্তি ভিত্তিক কৃষি ব্যবস্থাপনাকে অগ্রাধিকার প্রদান করে জাতীয় কৃষি সম্প্রসারণ নীতি ও জাতীয় ক্ষুদ্রসেচ নীতি বাস্তবায়ন করেছে। এক সময় উত্তরাঞ্চলকে বলা হতো মঙ্গাপ্রবণ এলাকা। বর্তমানে বৈজ্ঞানিক পদ্ধতিতে শস্য উৎপাদনের পদক্ষেপের ফলে মঙ্গাপ্রবণ এলাকায় আজ উন্নয়নের জাগরণ সৃষ্টি হয়েছে। বৈজ্ঞানিক প্রক্রিয়ায় ভাসমান মাছ চাষ পদ্ধতি উদ্ভাবনের মাধ্যমে মাছ চাষে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। ভাসমান মাছ চাষ পদ্ধতির সৃজনশীল এই চিন্তাধারা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক স্বীকৃতি লাভ করেছে।

পরিবেশ ও আবহাওয়া:
আইসিটি ব্যবহার করে অনেক আগেই ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। আবার রেডিও-টেলিভিশনে উপকূলের মানুষকে সতর্ক করে দেওয়া হয়।

উপসংহার:
তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনটাকে সহজ করতে পারি তা নয়,আমরা কিন্তু আমাদের দেশটাকে ও পাল্টে ফেলতে পারি। জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ, আর যে দেশের মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত, যারা জ্ঞান চর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্য যোগাযোগ প্রযুক্তি শেখার দরজার সবার জন্য খোলা। তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিক্ষা নিতে পারবো, ততো তাড়াতাড়ি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারব এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারব।

 

 

তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তাহলে তারাও খুব সহজে অ্যাসাইনমেন্ট লিখতে পারবে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচী ২০২০-২০২১

  ২০২০-২০২১ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রথম বর্ষ স্নাতক শ্রেনীতে ভর্তি আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে । ইতোমধ্যে অনেক বিশ্ববিদ্যা...

Post Top Ad

Your Ad Spot